রাজধানীর মহাখালীতে একটি বাসায় ডাকাতের হামলায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মহাখালীর আজরতপাড়ার ২৬ নম্বর বাড়ির ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুই ব্যক্তি হলেন- নরেন রঞ্জন (৩৮) এবং রাজেশ আলেক্সজান্ডার (৩৫)। ডাকাতরা নরেনের বোন বিপাশা রিক্রুশকে (৪৫) কুপিয়ে জখম করেছে।

আহতদের পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে বাসার বারান্দার দিকে জানালার গ্রিল বাঁকিয়ে মুখোশ পড়া তিনব্যক্তি ঘরে ঢুকে।বিষয়টি টের পেয়ে নরেন ও রাজেশ ঘুম থেকে জেগে গেলে ডাকাতরা তাদের এলোপাথাড়ি কোপায় ও গুলি করে। বিপাশা বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

এআই