সিরাজগঞ্জে দু’শ ১১ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের চর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে বস্তাভর্তি ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মালশাপাড়া মহল্লার মৃত পাচু সেখের ছেলে নুর হোসেন (৫০), হোসেনপুর মহল্লার মমতাজর আলীর ছেলে হাসান বাবু (৪৭) ওমৃত কাসেম আলীর ছেলে শহীদ (৩৮)।
কেএইচ





