মাগুরায় বালুর ট্রাকে পেট্রল বোমা হামলায় দগ্ধ ট্রাক চালক ইমরান মোল্লার (৩০)মৃত্যু হয়েছে।
বুধবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চিকিৎসকরা জানানা, ইমরানের শ্বাসনালীসহ শরীরের ৫০ শতাংশ আগুনে পুড়ে যায়।
নিহত ট্রাকচালক ইমরান মোল্লার বাবার নাম শিরু মোল্লা। গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার রাজঘাড় গ্রাম।
গত ২১ মার্চ রাত ৮টার দিকে মাগুরা সদর উপজেলার মঘীরঢাল এলাকায় দুর্বৃত্তরা ট্রাকটিতে পেট্রল বোমা ছুড়লে চালকসহ ৯ শ্রমিক দগ্ধ হন। এ ঘটনায় এ পর্যন্ত ৫ জনের মৃত্যু হল।
কেএইচ





