সাংস্কৃতিক কর্মী, সংগঠক ও সমাজসেবক মরহুম মেজর (অব.) আবু সাঈদ মিয়া ও আজিজ সাইফুল্লাহ স্মরণে এক আলোচনা ও দোআ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকার মালেক মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কালচারাল সেন্টার আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান জনাব শরীফ বায়জীদ মাহমুদ।

সাধারণ সম্পাদক জনাব আবেদুর রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন জনাব জাকিউল হক, জনাব তাসবীর মোহাম্মদ ও জনাব কচি চৌধুরী। বক্তাবৃন্দ মরহুমদ্বয়ের রেখে যাওয়া বর্ণাঢ্য দিনগুলোর নানান দিক নিয়ে স্মৃতিচারণ করেন এবং তাঁদের রেখে যাওয়া অসমাপ্ত কাজ এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁদের মতো নিবেদিত প্রাণ সাংস্কৃতিক সংগঠক হবার জন্য সবার প্রতি আহবান জানান।

বক্তারা মহান রবের কাছে তাঁদের জন্য উত্তম পুরষ্কার কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

এতে আরো উপস্থিত ছিলেন, জনাব ইব্রাহিম বাহারী, জনাব শাহাদুল্লাহ টুটুল প্রমুখ।

নাসির/জারিফ