আবারো ঢাকার গুলিস্তানে ফুটপাতের হকারদের সঙ্গে বিপণি বিতানের ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার দুপুরে এ সংঘর্ষের ঘটনায় পুলিশ,ব্যাবসায়ী,হকারসহ সাধারণ মানুষজন আহত হওয়ার খবর পাওয়াগেছে।
এ ঘটনায় দুই শতাধিক আটকের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। পরিস্থিতি থমথমে থাকায় ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
উল্লেখ্য, গতকাল (বৃহস্পতিবার) হকারদের উচ্ছেদ করে যান চলাচলের উপযোগী করা ফুটপাত বৃহস্পতিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের পরিদর্শনের পরপরই এই সংঘর্ষ বাঁধে।
সূত্র জানায়, বেলা ৩টায় মেয়র চলে যাওয়ার পরপরই ঢাকা ট্রেড সেন্টারের দোকান মালিক ও ফ্লাইভারের নিচে ফুটপাতে বসা হকারদের মধ্যে মারামারি শুরু হয়।
সংঘর্ষের কারণে বায়তুল মোকাররম থেকে গুলিস্তান, নবাবপুর এবং ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড সংলগ্ন সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
গুলিস্তানে আসাদ পুলিশ বক্স থেকে নারায়ণগঞ্জ ও নরসিংদীগামী বাসও চলছে না। এরফলে রোজার মধ্যে ইফতারের আগে ঘরমুখো মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ঢাকা ট্রেড সেন্টারের ব্যবসায়ী সোহেল রানা বলেন, “মার্কেট কমিটির লোকজন ফুটপাতের দোকানদারদের চলে যেতে বলে। কিন্তু তারা না গিয়ে কমিটির লোকদের মারধর শুরু করে। তখন ব্যবসায়ীরা জোট বেঁধে হকারদের উপর চড়াও হয়।”
এমআইএস/এসএম





