কেউ যদি বোমা মেরে রংপুরের রাজনীতি উত্তপ্ত করতে চাই তবে তাকে ধরিয়ে দিলেই ১০ হাজার টাকা পুরুস্কার দেয়া হবে বলে জানিয়েছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু।
সোমবার দুপুর ১২টায় প্রেস ক্লাব চত্বরে রংপুর জেলা ও মহানগর দোকান মালিক সমিতির মানববন্ধনে এ ঘোষণা দেন।
রাজনৈতিক দলগুলোর প্রতি আকুল আবেদন জানিয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এ সময় সরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেন, ‘হরতাল অবরোধ বন্ধ না হলে ব্যবসা বণিজ্যের সঙ্গে জড়িত ব্যক্তিরা চুরি ডাকাতি শুরু করবেন। তাই অবিলম্বে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করেন।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর মহানগরের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিলন, কোষাধক্ষ্য জাভেদ হাসান, যুগ্ম-প্রচার সম্পদক জয়নাল আবেদীন, সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহিন, রংপুর জেলা দোকান মালিক সমিতির সদস্য সচিব সিরাজুল উসলাম সিরাজ প্রমুখ।
জেআই





