যশোরের শার্শার কাজীরবেড় গ্রামে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামী আক্তার হোসেন (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ আগস্ট) সন্ধ্যায় তার বাড়ীতে অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটার পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃত আক্তার কাজীরবেড় গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র।

শার্শা থানার সেকেন্ড অফিসার এস আই মামুনুর রশিদ জানান, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে একাধিক মামলার আসামী আক্তার হোসেন কাজীরবেড় গ্রামের কাঁঠালতলা নামক স্থানে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছে।

এসময় এস আই বক্তিয়ার সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক নিজ ঘরের বালিশের নিচে রক্ষিত ১’টি ওয়ান শুটার পিস্তল ও ১’রাউন্ড গুলি উদ্ধার করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

নাছির/এমবি