কালীগঞ্জ উপজেলার মুলগাঁও এলাকার শীতলক্ষ্যা নদীতে রবিবার বিকেল ৪টায় যাত্রীবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো নিখোঁজের সংবাদ নেই।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রলারটি নদীতে উল্টে আছে। সেটি উদ্ধারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত নিখোঁজের কোনো সংবাদ নেই। ট্রলারটি নদীতে নিয়মিত যাত্রী পারাপার করতো।
জেআই





