সাতক্ষীরার শ্যামনগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর এলাকায় তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন- একই গ্রামের আব্দুল হকের মেয়ে হালিমা খাতুন ও প্রতিবেশী সাইফুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম। তাদের দু’জনেরই বয়স সাড়ে চার বছর।
কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য মোল্লা জহুরুল হক জানান, হালিমা ও তরিকুল দুপুরে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে নেমে আর উঠতে পারেনি। দীর্ঘ সময় তাদের না দেখে স্বজনরা খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের মরদেহ পুকুরে ভেসে ওঠে।
এমবি





