চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমসা এলাকায় অভিযান চালিয়ে শিবিরের ৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর ঢেমসা এলাকার ইন্দার দিঘি জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো উত্তর ঢেমসা গ্রামের জালাল আহমদের ছেলে মো. ফারুক (২৪), একই গ্রামের মাহমুদুল হকের ছেলে মাইনুল ইসলাম (১৫), মাইজপাড়ার নুরুল আবছারের ছেলে মো. আরফাত (১৯),

একই গ্রামের মুজিবুল হকের ছেলে সাইফুল ইসলাম (১৭), ছদাহা গ্রামের সুলতান আহমদের ছেলে লিয়াকত আলী (২৫)।

এআর