সাভারে অজ্ঞাত (২৫) পরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি বাসস্ট্যান্ডের পাশের একটি ডোবা থেকে তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার ভোরে ওই তরুণীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। গুম করার জন্য মরদেহ ডোবায় ফেলে পালিয়ে যায় বলে ধারণা পুলিশের।

সাভার মডেল থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রেডিও কলোনি বাসস্ট্যান্ডের পাশের একটি ডোবায় ওই তরুণীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি থানায় জানালে ওই স্থান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তরুণীর পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কেএইচ