ফেনীর সোনাগাজীতে একটি দেশী তৈরি শর্টগান ও দুই রাউন্ড কার্তুজসহ জলদস্যু জসিম উদ্দিনকে গ্রেফতার করে সোনাগাজী মডেল থানা পুলিশ।

শুক্রবার বিকাল ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

সোনাগাজী থানার অফিসার ইন চার্জ (ওসি) নবীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরছান্দিয়া এলাকার বড়মাঝিবাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় মো. মোস্তফার ছেলে জলদস্যু জসিম উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।

তার কাছ থেকে একটি শর্টগান ও ২ টি কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সোনাগাজী থানায় ৪টি মামলা রয়েছে। সে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।

কেএইচ