প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে ফসলি জমির থেকে বালু উত্তোলন। গভীর আর বিশাল আকৃতির গর্তের ফলে ভাঙন ঝুঁকিতে পড়েছে আশেপাশের কৃষিজমি। পুরো ব্রাহ্মণবাড়িয়াজুড়ে চলছে এমন অবৈধ বালু তোলার কাজ।
কৃষি জমির মাঝখানে বিশাল গর্ত। চলছে বালু তোলার কাজ।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বারিউড়ায় ফসল জমি কেটে অবৈধভাবে তোলা হচ্ছে বালু। অভিযোগ স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে।
ড্রেজার মেশিন বসিয়ে দিন রাত বালু তোলার ফলে ভাঙনের ঝুঁকিতে পড়েছে আশপাশের কৃষি জমিও। ব্যাহত হচ্ছে জমিতে পানি নিষ্কাশন। প্রশাসনের কাছে অভিযোগ করেও মিলছে না প্রতিকার।
জেলা প্রশাসক জানিয়েছেন, কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বালু তোলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
শুধু সরাইল উপজেলাই নয়, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে কৃষি জমি কেটে চলছে অবৈধভাবে বালু তোলার কাজ।
এসএম





