নীলফামারীর ডোমার উপজেলায় আলেফ নুরা আলো (১৪) নামের নবম শ্রেণির এক ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার রাতে নিজ বাড়িতে আত্মহত্যা করে সে। নিহত আলো উপজেলার উত্তর গমোনাতি গুয়াবাড়ি গ্রামের আলতাব হোসেনের মেয়ে এবং দক্ষিণ কেতকীবাড়ি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

ডোমার থানার এসআই শরিফুল ইসলাম জানান, শনিবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর