আজ সকাল ৮টা থেকে সৌদিপ্রবাসী টিকিট প্রত্যাশীদের টোকেন দেওয়ার ঘোষণা দিয়েছিল সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স।
তাই শুক্রবার দুপুর থেকেই তার জন্য লাইন ধরেছেন ছুটিতে দেশে এসে করোনায় আটকেপড়া সৌদিপ্রবাসীরা। তখন লাইন ছিল শখানেক মানুষের। গতকাল (শনিবার) দুপুরেও বড়জোর ২-৩’শ প্রবাসী ছিলেন। সন্ধ্যার পর চিত্র বদলাতে শুরু করে।
আজ (০৪ অক্টোবর) রোববার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁও পরিণত হয়েছে জনসমুদ্রে। তাদের একটিই চাওয়া- সৌদি যাওয়ার টিকিটের টোকেন।
সকাল ১০টার দিকে হোটেল সোনারগাঁ সংলগ্ন সড়কে নেমে আসে প্রাবাসীরা। পরে টিকিট প্রত্যাশীরা সোনারগাঁ হোটেলের ফটক ভেঙে সৌদি এয়ারলাইনসের কার্যালয়ের সামনে ঢুকে চলে যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিপুল মানুষের ভিড় ছিল এখানে।
এমবি





