ভালুকায় উপজেলার বগাজান গ্রামে স্ত্রীর হাতে স্বামী খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে স্ত্রী মোরশেদা খাতুনকে (২৫) আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানাযায়,পারিবারিক বিষয় নিয়ে বিভিন্ন সময় স্বামী-স্ত্রী মাঝে ঝগড়া হতো। শুক্রবার দিবাগত রাতে স্বামী বিল্লাল হোসেনের (৩০)সঙ্গে স্ত্রী মোরশেদা খাতুনের (২৫) ঝগড়া হয়।
ঝগড়ার এক পর্যায়ে একে অপরকে দা দিয়ে আঘাত করলে উভয়ে আহত হন। আহত বিল্লাল হোসেনকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর শুক্রবার ভোর রাতে মারাযান।
ভালুকা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্ত্রী মোর্শেদা খাতুনকে আটক করেছেন।
এআই





