দিনাজপুরের পার্বতীপুরে কুখ্যাত ডাকাত মাজেদুল হক ওরফে মাজু ডাকাতকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাতে পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাজু ডাকাত মোস্তফাপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের মৃত দুলালের ছেলে। সে বর্তমানে পার্শ্ববর্তী হাবড়া ইউনিয়নের শিয়ালকোট গ্রামে বসবাস করতো।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান- মাজু ডাকাত একাধিক ডাকাতি ও হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

 

এমএনজে