অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সেবা দেওয়ার জন্য এবারের বাজেট একটু বড় করেছি। বাজেটের আকার বড় করতে না পারলে সেবা দেয়া যায় না।

আগামী বাজেটের আকার হচ্ছে প্রায় ২ লাখ ৯৫ হাজার কোটি টাকার। যা গত মেয়াদের প্রথম বাজেট অর্থাৎ ২০০৯-২০১০ অর্থবছরে এর আকার ছিল ১ লাখ ১০ হাজার ৫২৩ কোটি টাকার। মাত্র ৭ বছরে এই বাজেট ১৬৫ শতাংশ বেড়েছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড ও এফবিসিসিআই আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৩৬তম সভায় তিনি এসব কথা বলেন।

এতে উপস্থিত আছেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মুজিবুর রহমান, বিজিএমইএর সভাপতি মো. আতিকুল ইসলামসহ অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনের নেতারা।

এমকে