ময়মনসিংহের গৌরীপুরে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে ফাতেমা বেগম (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

গৌরীপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপর একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে ফাতেমা বেগমের অটোরিকশাটি উল্টে যায়। এতে অটোরিকশার তিন যাত্রী আহত হন। গুরুতর আহত ফাতেমাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

কেএইচ