রাজধানীর পুরান ঢাকার নাজিম উদ্দিন রোড ও মিরপুরের রূপনগর এলাকায় পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের ১০তলা ভবনের তৃতীয় তলা থেকে পড়ে এনামুল হক (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়।

নিহতের ফুফাতো ভাই জানান, সকালে হোসনি দালান এলাকার ১০তলা ভবনের তৃতীয় তলায় আমরা কয়েকজন নির্মাণ কাজ করছিলাম। হঠাৎ এনামুল নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলেন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনামুল গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার মন্ডল মিয়ার ছেলে বলে জানা যায়।
 
এদিকে রাজধানীর মিরপুর রূপনগরের একটি ওয়ার্কশপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাসেল ওরফে সুজাত (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বেলা সাড়ে ১১টার দিকে রূপনগর এলাকায় গুরুর হাট সংলগ্ন প্রিন্টেক সলিউশন ওয়ার্কশপে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত রাসেল পাবনার সাথিয়া থানার শাহজাহান মিয়ার ছেলে।

এ দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক জানান,  দুই জনের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


এমএ