রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত ব্যক্তি (৫৫) নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তাঁর পরনে ছিল খয়েরি রঙের পাঞ্জাবি ও চেক লুঙ্গি।
আজ বৃহস্পতিবার ভোর রাতে ৪টার দিকে মৎস্য ভবনের সামনে ট্রাকচাপায় এ দুর্ঘটনা ঘটে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, আজ ভোরে রাজধানীর মৎস্য ভবন এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ঘটনার পরই ট্রাক ফেলে পালিয়ে যায় চালক।
পরে আজ সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। নিহত ব্যক্তির পরিচয় জানা য্য়নি বলে জানান এসআই মতিউর রহমান। তবে চেষ্টা চলছে বলে।
এএস





