রাঙ্গামাটির শহরতলির খেপ্যেপাড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক শান্তি বাহিনীর এক সদস্য ও এক শিশু নিহত হয়েছে। সাবেক শান্তি বাহিনীর নিহত সদস্যের নাম আশুতোষ তালুকদার ওরফে সুপ্রিয় (৫৫)। নিহত শিশুটির নাম জানা যায়নি।

গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় আশুতোষ নিজ বাড়িতে অবস্থান করছিলেন। রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত তাঁর বাড়িতে প্রবেশ করে। তারা খুব কাছে থেকে আশুতোষকে কয়েকটি গুলি করে। এ সময় তাঁর পাশে থাকা একটি শিশুও গুলিবিদ্ধ হয়। দুজনই ঘটনাস্থলে নিহত হয়।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এখনই তা বলা যাচ্ছে না।’

এআই