গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশেষ অভিযানে ৪২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে গোবিন্দগঞ্জ থানাধীন কামদিয়া ইউনিয়নের দিঘির হাট বাজার এলাকায় একটি অটোরিকশা তল্লাশি করে ৪২ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের এসআই নুরুল এবং এএসআই মনজুরুলের নেতৃত্বে একটি টিমটি এই অভিযানে যায়।
আটক আজাদ (৪১) এর পিতা মৃত লিয়াকত আলী সাং জাটিহার থানা নবাবগঞ্জ জেলা দিনাজপুর কে আটক করে। তার দুই সহযোগী পালিয়ে যায়।
বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের এসআই নুরুল ইসলাম জানান, এই চক্র দীর্ঘদিন ধরে হিলি এলাকা হতে ভারতীয় ফেনসিডিল চোরাই পথে এনে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে। আসামি আজাদুলের বিরুদ্ধে দিনাজপুর আদালতে আরও দুটি মাদকের মামলা বিচারাধীন আছে। আজাদ ও তার পলাতক সহযোগীদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানা মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।
ছাদেকুল/এমবি





