সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ও কলারোয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার আবুল হোসেনকে প্রত্যাহার করে খুলনায় বদলি করা হয়েছে। সোমবার রাতে তাকে প্রত্যাহার করা হয়।
আবুল হোসেন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার নবাগত জেলা নির্বাচন অফিসার আহম্মেদ আলীর কাছে তিনি দায়িত্ব হস্তান্তর করবেন।
একটি দায়িত্বশীল সূত্র জানায়, জেলার কলারোয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
আইন অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের আগে অন্য নির্বাচিত পদে থাকলেও সেই পদ থেকে পদত্যাগ করতে হয়।
কিন্তু আমিনুল ইসলাম লাল্টু ভাইস চেয়ারম্যানের পদ থেকে ৫ ডিসেম্বর পদত্যাগ করলেও তার পদত্যাগপত্রে ৩ ডিসেম্বর উল্লেখ ছিল।
বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টিতে আসায় রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেনকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে খুলনায় বদলির আদেশ দেওয়া হয়।
এমকে





