খাগড়াছড়িতে ইউপিডিএফের এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।
আজ (বুধবার) বেলা ১২টার দিকে সদর উপজেলায় এই ঘটনা ঘটে। নিহত মিঠুন চাকমা সংগঠনটির কেন্দ্রীয় সদস্য।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মাহমুদ আবদুল হান্নান বলেন, স্লুইচ গেইট এলাকায় মিঠুরকে গুলি করা হয়। কে বা কারা গুলি করেছে তা নিশ্চিত হওয়া যায় নি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মিঠুনকে মৃত ঘোষণা করে। এই ঘটনার পর ওই এলাকায় পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানান তিনি।
এমবি





