লক্ষ্মীপুরে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় আইন সহায়তা দিবস। শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে জজ কোর্টের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে আবার সেখানে এসে শেষ হয়।
পরে আদালত প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ ডা. এ কে এম আবুল কাশেমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী, জেলা ও দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী, পৌরসভার মেয়র আবু তাহের, জেলা প্রশাসক মো, জিল্লুর রহমান চৌধুরী, জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহম্মদ, আইনজীবী সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. নুরুল হুদা প্রমুখ।





