মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পাঁছ বারইল গ্রামে মন্দিরের মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বুধবার ভোরে ওই গ্রামের সার্বজনীন কালী মন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দিরের সাধারণ সম্পাদক তাপস মন্ডল জানান, সকালে ওই মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় তিনি দেখেন কয়েকটি মূর্তির মাথা নেই।

মন্দিরের পশ্চিম পাশের টিন ফাঁকা করে দুর্বৃত্তরা মূর্তির মাথা ভেঙে নিয়ে গেছে। সেই সঙ্গে ছোট ছোট ইটের টুকরো দিয়ে মূর্তিগুলোর ওপর আঘাত করা হয়েছে।

তিনি আরো জানান, পাঁছ বারইল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ছয় শতাংশ জমির ওপর মন্দিরটি প্রতিষ্ঠিত। শতবছরের এই মন্দিরটিতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা নিয়মিত পূজা অর্চনা করে আসছে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে মানিকগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট অসীম কুমার বিশ্বাস জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

এমকে