সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির আরিফুল হক চৌধুরী ও আওয়ামী লীগের বদর উদ্দিন আহমদ কামরান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৩টায় বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় সদস্য সদ্য পদত্যাগী মেয়র আরিফুল হক চৌধুরী দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং অফিসার মো আলীমুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
আর আজ দুপুরে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান তাঁর দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এমবি





