বেসরকারী বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি'র উপর ভ্যাট বাতিলের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনে সম্মতি জানিয়েছে শিক্ষাক, কবি-সাহিত্যিক, শ্রমিক, ছাত্র-ছাত্র্রীসহ নানা পেশার মানুষ।

বর্তমান সরকারের টানা দ্বিতীয় মেয়াদের তৃতীয় বাজেটে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি'র উপর সাড়ে শতাংশ ভ্যাট আরোপ করা হয়। তারপর থেকেই বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।

গত বৃহস্পতিবার থেকে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ, মানববন্ধন, বিক্ষোভ শুরু করে। এতে সমর্থন দিয়েছে শিক্ষাক, শ্রমিক, ছাত্র-ছাত্র্রীসহ নানা পেশার মানুষ।

রোববার সকাল ১০টা থেকে রাজধানীর শ্যামলী, ধানমন্ডি, শঙ্কর, সাত মসজিদ, রামপুরা, উত্তরা, পান্থপথ, বনানী ও বসুন্ধরা এলাকাসহ বেশ কয়েকটি স্থানে রাস্তা অরবোধ করে শিক্ষার্থীরা। এ কারণে পুরো রাজধানী অচল হয়ে পড়ে। ভেঙ্গে পড়ে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা। যান চলাচল এক প্রকার বন্ধ হয়ে যায়।

দুপুর ২টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন-অর-রশিদ ধানমন্ডির ইবাইস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (আইআইইউ) সামনে আসলে শিক্ষার্থীদের ব্যরিকেডে পড়ে যান। এসময় তিনি তার গাড়ী থেকে নেমে তাদের আন্দোলনে সমর্থন দেন। পরে তার গাড়ী ফিরত নিয়ে যান। এ খবর নিশ্চিত করেছেন আইআইইউয়ের হোটেল ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র ইসমাঈল হোসেন।

মিরপুর থেকে শাহাবাগ হেঁটে যাচ্ছিলেন একটি বেসরকারী ঐষধ কম্পানির কর্মকর্তা রফিকুল ইসলাম তিনি টাইমনিউজকে বলেন, 'আমাদের একটু কষ্ট হলেও এই শিক্ষার্থীরা যদি তাদের মৌলিক অধিকার ফিরে পায় তাহলেই আমাদের খুশি।'

ভিকারুননেসা নুন স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেনীর শিক্ষার্থী বৃষ্টি ও শামিমা বলেন, ধানমন্ডি থেকে মিরপুরে ১ নম্বরে যাওয়ার রাস্তায় কোন গাড়ি নেই, বড় ভাইয়েরা আন্দোলন করছে তাই হেঁটেই যাচ্ছি।

শ্যামলীতে আটকে থাকা গাবতলী মিনিবাসের ড্রাইভার শামসুল ইসলাম বলেন, 'এভাবে প্রতিদিন ছাত্রদের আন্দোলনের করলে আমরা কি ভাবে চলবো। সরকার ছাত্রদের দাবি মেনে নিলেই তো হয়।'

রাজশাহী থেকে চাকুরীর ইন্টারভিউ দিতে ঢাকা এসেছেন তুহিন আহম্মেদ তিনি জানান 'আমি গাবতলী বাস স্ট্যান্ডে এসে পৌছি সকাল সাড়ে ৮টায় তারপর মতিঝিল যাওয়ার জন্য বাসে উঠলে বাস আসাদগেটে এসে নামিয়ে দেয় আর এদিকে বাস আসছেনা তাই হাঁটা শুরু করেছি ইন্টারভিউ আছে দুপুর ২টায়। এত কষ্টের পরেও যদি সরকারের হৃদয় গলে!'

এদিকে, দুপুর ২টায় ধানমন্ডি শংকর এলকায় ঢাকা বিশ্ববিদ্যায়লয়ের ছাত্রদের বহনকারী বাস থেকে নেমে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সম্মতি জানায় ঢাবি শিক্ষার্থীরা।

এমনি ভাবে ঢাকা কলেজের বাস থেকে নেমে সম্মতি জানায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা, একই রূপ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।

তেমনি কবি নির্মলেন্দু গুন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পদত্যাগ দাবি করে তার ফেসবুক পেজে লেখেন, 'বিদায় অবুল মাল আব্দুল মুহিত। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট চাপিয়ে দেয়ার প্রতিক্রিয়া কতটা তীব্র হতে পারে- সে বিষয়ে অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সঠিক ধারণা দিতে পারেননি বরং ভুল ধারণা দিয়েছেন বলে মনে হয়।'

ভ্যাট বিরোধী আন্দোলনের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির সমন্বয়কারী রাকিবুল হাসান জানান, আমাদের আন্দোলনে দেশের সর্বস্তরের জনগণ সমর্থন জানিয়েছে। আর সরকার এটাকে রাজনৈতিক আন্দোলন হিসেবে চালিয়ে দিতে চাচ্ছে। আমরা বলতে চাই আমাদের এই আন্দোলন কোন রাজনৈতিক আন্দোলন নয় এটা মৌলিক অধিকার আদায়ের আন্দোলন।

আপনাদের এই আন্দোলন কতদিন চলবে জনাতে চাইলে তিনি বলেন, শিক্ষার উপর ভ্যাট বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। 

এদিকে, শিক্ষা খাতে ভ্যাট সমস্যার দ্রুত সমাধান করে শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে ক্লাসে ফিরে নেওয়ার ব্যাবস্থা করতে বলেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।

সেই সাথে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, 'শিক্ষার্থীদের উপর ভ্যাট আরোপের দরকার নেই।'

বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনকে বৈধ আন্দোলন বলেছেন বিএনপি ও জামায়াতে ইসলামী।

সেই সাথে রোববার রাজধানির ধানমন্ডি ৩২ নম্বরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অন্দোলনরত ছাত্রদের জন্য পানির ব্যাবস্থা করে।

এআই/এএইচ