মাদারীপুরে ১৮ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার সদর উপজেলার কাজীরটেক ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

মাদারীপুর গোয়েন্দা পুলিশের এসআই মো. এনামূল হোসেন জানান, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজিব হাসানের নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার কাজীরটেক ফেরিঘাট এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার করে।

এ সময় ট্রাকচালক মামুনসহ (৪৫) ট্রাকে থাকা সিদ্দিক (৫৫) ও রশিদকে (৪৫) আটক করা হয়। আটককৃতরা সবাই কুমিল্লা জেলার কোতোয়ালি থানার বাসিন্দা। এ ব্যাপারে মাদারীপুর সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ