রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিএনপি ও জামায়াত-শিবিরের ২২ কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি)‍ সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

আটকদের মধ্যে বিএনপির ১৭ এবং জামায়াত-শিবিরের পাঁচ জন কর্মী রয়েছে বলে জানান তিনি।

ইআর