করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেলেও সরকার আপাতত সাধারণ ছুটির চিন্তা করছে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। কোভিড-১৯ সংক্রমণের বৃদ্ধির মধ্যে সরকার ঘোষিত ১৮ দফা নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনের আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোমবার (২৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ দফা নির্দেশনা দেওয়ার পর সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে করোনা সংক্রমণ রোধে ১৮টি নির্দেশনা জারি করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী এসব নির্দেশনা সাংবাদিকদের পড়ে শোনান।

লকডাউন ও সাধারণ ছুটির বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সাধারণ ছুটি দেওয়ার বিষয়ে এ পর্যন্ত কোথাও কোনো আলোচনা হয়নি। আমরা কাজ করছি। সাংবাদিকরা মাঠে ছিলেন, অনেকে আক্রান্ত হয়েছেন।

অনেকে সতর্ক থাকায় এখনও পর্যন্ত ভালো আছেন। সেক্ষেত্রে আমাদের কার্যক্রম চলতে থাকবে। এখনও পর্যন্ত সাধারণ ছুটি বা ওই ধরনের চিন্তা-ভাবনা নেই। তবে আমরা সতর্ক হলে করোনাকে নিয়ন্ত্রণ করতে পারবো।

এএস