ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিসিসি) প্রধান নির্বাহী বিএম এনামুল হককে ক্রিমিনালবললেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডরীর সদস্য মোহাম্মদ নাসিম। এ সময় এনামুল হকের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতেও বলেন নাসিম।
বুধবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী তাকে ক্রিমিনালবলেন। কারণ হিসেবে মন্ত্রী বলেন, ঈদে হাসপাতালগুলোর সামনে গরুর হাট বসানোর অনুমতি দিয়ে রোগীদের দুর্ভোগ সৃষ্টি করেছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিনি (ডিসিসি উত্তরের প্রধান নির্বাহী) একজন ক্রিমিনাল। ভবিষ্যতে হাসপাতালে আসা-যাওয়ার পথ বন্ধ করে হাট বসতে দেওয়া হবে না। তিনি একজন দায়িত্বজ্ঞানহীন লোক। স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বলা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালগুলোতে আসা-যাওয়ার পথ বন্ধ করে গরুর হাট বসতে অনুমতি না দেওয়ার জন্য দু’মাস আগেই সতর্কবার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। কথা দেওয়া হয়েছিল হাটবাজার বসবে না, কিন্তুঅন্যায়ভাবে বিভিন্ন হাসপাতালের সামনে গরুর হাট বসানো হয়েছে। ভবিষৎতে এটা আর সহ্য করা হবে না।
নাসিম বলেন, হাসপাতালগুলোর সামনে হাট বসানোর কারণে চিকিৎসা নিতে আসা রোগীদের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। হাসপাতাল থেকে মৃতদেহ বের করতে সমস্যা হয়েছে। চিকিৎসক, নার্সসহ কর্মচারীদের হাসপাতালে যেতে আসতেও অসুবিধা হয়েছে।
এমআর





