এমিরেটস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম বলেছেন, দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের শত্রু কারা তা চিহ্নিত করতে হবে। কারণ জাতি হিসেবে বাঙ্গালী নিজেই অত্যাচারিত। পুঁজিবাদ এখানে বৈষম্য বাড়াচ্ছে।

তাই শত্রু চিহ্নিত করে, পুঁজিবাদের বিরুদ্ধে লড়তে হবে। এজন্য বাঙ্গালী এবং নৃগোষ্ঠীদেরও অভিন্নভাবে লড়তে হবে। না হলে বিভাজন দূর হবে না।

জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে শুক্রবার সন্ধ্যায় মুস্তাফা মজিদের ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিচয় বইয়ের প্রকাশণা উৎসবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাঙ্গালী সংখ্যাত্তাত্বিক দিক দিয়ে বিশ্বে চতুর্থ কিংবা পঞ্চম শীর্ষ অবস্থানে রয়েছে। কিন্তু সে অনুযায়ী সে মর্যাদা পাচ্ছে না। এর কারণ হল এ জাতির নিজস্ব চর্চা নেই, মাতৃভাষা কেন্দ্রিক জ্ঞান চর্চা নেই, সৃজনশীলতার চর্চা নেই।

আর এ অবস্থার পরিবর্তনের জন্য রাষ্ট্রের চরিত্রের পরিবর্তন দরকার। কারণ ইংরেজ, পাকিস্তান শাসনামল ও স্বাধীন দেশেও আমাদের প্রধান শত্রু পুঁজিবাদ। আর শোষণ, বিভক্তি ও কর্তৃত্বের এ পুঁজিবাদ বাঙ্গালী-নৃগোষ্ঠী সবারই শত্রু।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা প্রমুখ।

এমএ/এসএইচ