ঘনকুয়াশার কারণে নওগাঁর পোরশা উপজেলার চকগোপাল এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ২ যাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-নিয়তপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পোরশা থানার ওসি শাহীন কামাল বিষটি নিশ্চিত করেছেন।

এএইচ