সবাই সুস্থতার সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপন করুন। তবে মনে রাখবেন, ঈদ যেন বিষাদে পরিণত না হয়। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

বুধবার (২১ জুলাই) দুপুরে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ডা. খুরশীদ আলম এইসব কথা বলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের অসংখ্য মানুষ গ্রামে গিয়েছেন। সবাই সুস্থতার সঙ্গে ঈদ উদযাপন করুন। তবে মনে রাখবেন, ঈদ যেন বিষাদে পরিণত না হয়।

ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম আরও বলেন, দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। হাসপাতালের শয্যাগুলো রোগীতে পূর্ণ হয়ে যাচ্ছে।

এই অবস্থায় নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে সতর্কতার বিকল্প নেই। এজন্য সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলা ও মাস্ক পরার আহ্বান জানান তিনি।

এমবি