লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আলিফ হোসেন (১১) নামে এক স্কুল ছাত্রের ট্রাক চাপায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২৬ জুলাই) সকালের দিকে পাটগ্রাম-বুড়িমারী স্থলবন্দর সড়কের জীবুরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলিফ হোসেন পাটগ্রাম পৌরসভার রেজাউল ইসলামের ছেলে বলে জানাগেছে। সে স্থানীয় আব্দুর রহিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে স্কুলে যাচ্ছিল আলিফ। পথে জীবুরবাড়ি এলাকায় পাটগ্রাম থেকে বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে আলিফ স্কুলে যাচ্ছিল। পথে জীবুরবাড়ি এলাকায় পাটগ্রাম থেকে বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক আগেই পালিয়ে যায়।
নুরনবী সরকার/এসএম





