নেত্রকোনার মদনে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় শনিবার বিকালে তানভীর (১৬) ও মাজহারুল (১৬) নামে দুই বখাটে কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

জানা গেছে, জেলার মদনের বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে তানভীর ও মাজহারুল সোনাখালী গ্রামের রাস্তায় উত্ত্যক্ত করছিল। এ সময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন দুই কিশোরকে আটক করে বিদ্যালয়ে নিয়ে যায়। বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের পুলিশে সোপর্দ করে।

মদন থানার পরিদর্শক (তদন্ত) শামছুল আলম সিদ্দিকী দুই বখাটে আটকের সত্যতা স্বীকার করে জানান, তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কেএইচ