মাগুরায় করোনায় ক্ষতিগ্রস্থদের মধ্যে সেনাবাহিনীর পক্ষথেকে ত্রান সহায়তা। ইতিমধ্যে জেলার সদর উপজেলা ও শালিখা উপজেলার বিভিন্ন গ্রামে ২,শতাধিক পরিবারে খাদ্য ও সুরক্ষাসামগ্রী বিতরণ করেছে যশোর সেনানিবাসের ২ ফিল্ড রেজিমেন্টরী ও ১২ ফিল্ড রেজিমেন্টরীর অফিসার ও সৈনিকেরা।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলার গ্রামে গ্রামে ঘুরে বাছাইকৃত প্রকৃত দুস্থদের মধ্যে চাল, ডাল, আটা, তেল, লবন, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করছে সেনা সদস্যরা।
কোরোনার কারণে ক্ষতিগ্রস্থ সাধারণ দোকানি, চায়ের দোকানদার, রিকশা, ভ্যানচালকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের জন্য সেনাবাহিনীর অন্যান্য কার্যক্রমের পাশাপাশি খাদ্য বিতরণের এ ধারা অব্যহত থাকবে বলে জানান তারা।
সাইফুল্লাহ/এএস





