সারাদেশে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ মাঝারি থেকে ভারী এমন কি অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
রোববার (১৪ জুলাই) রাজধানীসহ সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে।সকাল ৮.০৪ মিনিটে ঢাকায় তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৮ কিলোমিটার।
আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। ফলে দেশের কোথাও কোথাও অতিভারী বর্ষণ হতে পারে। ঢাকায় শনিবার (১৩ জুলাই) সারাদিনে ২৩ মিলিমিটার বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে। এছাড়া সর্বোচ্চ বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ১২৮ মিলিমিটার। এ ছাড়া বন্দরনগরী চট্টগ্রামে বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে ৯২ মিলিমিটার।
এসএম





