নারায়ণগঞ্জে ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজু (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে সোনারগাঁও এশিয়া মহাসড়ক থেকে তাকে আটক করা হয়। এ সময় মাদকপাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
আটক রাজু রূপগঞ্জ থানার কোনাব এলাকার মোতালেবের ছেলে।
সোনারগাঁও থানার অফিসার ইন চার্জ (ওসি) মঞ্জুর কাদের পিপিএম জানান, জেলার বিভিন্ন স্থানে অপরাধমূলক কর্মকাণ্ডরোধে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহজনক লোকজনদের দেহতল্লাশি করা হচ্ছে। অভিযানের সময় এশিয়ান মহাসড়কে ঢাকাগামী (ঢাকা মেট্রো-ক-০২-২০০৯) নম্বরের একটি প্রাইভেটকারের দ্রুতগতির কারণে পুলিশের সন্দেহ হয়। এর ভিত্তিতে প্রাইভেটকারটি তল্লাশি করে ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ রাজুকে আটক করা হয়।
কেএইচ





