ভোলা সদরের মেঘনা নদীর ইলিশা পয়েন্টে পাথরবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ১১শ’ টন পাথর নিয়ে জাহাজটি ডুবে যায়।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের আব্দুস সহিদ জানান, শহর রক্ষা বাঁধের জন্য এমভি এস আলম-২ নামের একটি কার্গো জাহাজে করে পাথরগুলো নিয়ে আসা হচ্ছিল। পাথরবোঝাই জাহাজটি ঘাটে এসে ভেড়ার আগে তীরের কাছাকাছি এসে ডুবে যায়। জাহাটটি উদ্ধারের চেষ্টা চলছে।

শাহীন/জারিফ