বাংলাদেশের উপকূলের কাছাকাছি চলে এসেছে প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’। শনিবার সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে পারে। এজন্য মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

উপকূলীয় এলাকার বাসিন্দারা রাতে আশ্রয় কেন্দ্রে না গেলেও শনিবার সকাল থেকেই নিরাপদ আশ্রয়ের জন্য আশ্রয়কেন্দ্রে ছুটছেন।

উপকূলীয় এলাকা পদ্মা, চরলাঠিমারা, গাববাড়িয়া বিষখালী নদী সংলগ্ন বেড়িবাঁধ ঘুরে দেখা গেছে, এখানকার বাসিন্দারা তাদের মালামাল নিয়ে আশ্রয়কেন্দ্রে ছুটে চলেছেন, শিশু ও বৃদ্ধদের অগ্রাধিকার ভিত্তিতে স্বেচ্ছাসেবকরা আশ্রয়কেন্দ্রে নিয়ে যাচ্ছেন।

বিষখালী নদী সংলগ্ন উত্তরণ আবাসনের বাসিন্দা আবদুস ছোবাহান বলেন, সিডরে সব কিছু খুয়াইছি, এখন কোনো কিছু খুইতে চাইনা। তাই আমরা সবাই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থান নিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, উপকুলের প্রত্যেকটা গ্রামে গিয়ে খোঁজ নিয়ে তাদের সবাইকে নিরাপদ আশ্রয়ের জন্য পাশ্ববর্তী সাইক্লোন শেল্টারে যেতে বলা হয়েছে। পাথরঘাটার মানুষ যেন ঘূর্ণিঝড় ফণীর মতো বড় রকমের বিপদে না পরে সে জন্য সতর্ক অবস্থানে আছি। প্রয়োজনে উপকূলীয় মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার জন্য পুলিশ ব্যবহার করা হবে।

এম