'পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই'- এই শ্লোগান সামনে রেখে নাটোরের সিংড়ায় বই পড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অনির্বাণ সাহিত্য সংস্কৃতি পরিষদ ও পাঠাগারের আয়োজনে সংগঠনের কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এই প্রতিযোগিতা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গীতিকার লতিফ মাহমুদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, সাধারণ সম্পাদক মাহাবুব আলম বাবু, অনির্বাণের ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য বই পড়ার বিকল্প নেই।

অনুষ্ঠানে বই পড়েন কবি আবুল হোসেন, জুলহাস কায়েম, হাবিবুর রহমান, কাওছার আহমেদ প্রমুখ।

কেএইচ