মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ছয় ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত বেশকিছু অস্ত্র ও নগদ টাকাও উদ্ধার করে পুলিশ।

সোমবার সকালে অভিযান চালিয়ে তৈয়ব নবী প্রকাশ মিষ্টার (২৯), মো. কামাল হোসেন (২৭), মো. সেলিম (৩৪), মো. আমিনুর রহমান প্রকাশ জেনারেটর রুবেল (২৮) সহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি কাটা বন্দুক, ১টি দেশিয় তৈরি এলজি, ১টি চাইনিজ কুড়াল, ১টি কাটার, ২টি কোরাবাটাল, ১টি চাপাতি, বিভিন্ন সাইজের ছোট বড় ৭টি দা ও ২টি বড় ছোরা।  এসময় আসামী তৈয়ব নবীর কাছ থেকে ডাকাতির সাড়ে ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এদের নামে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানা ও জোরারগঞ্জ থানায় বেশ কয়েকটি ডাকাতির মামলা রয়েছে।

জেআই