রাজধানীর সেগুনবাগিচায় একটি বাড়ির দখল নিয়ে ২ পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন।
পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জানান, সেগুনবাগিচায় আকরাম টাওয়ারের পাশে একটি টিনশেড বাড়ি নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার বেলা ৩টার দিকে ২ পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এতে নাজমা আক্তার (৬৫),রাজিয়া বেগম (৫০),রুবিনা (৫০),ইমরান (৩০), রাকিব (৩০) ও রাফিয়া (২৬) আহত হন। এদের মধ্যে নাজমা ও রাজিয়ার শরীরের শর্টগানের গুলি লেগেছে। অন্যদের শরীরের বিভিন্ন ধরনের জখমের চিহ্ন রয়েছে।
আহত সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপ-কমিশনার মারুফ বলেন,সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অস্ত্রধারীরা পালিয়ে যায়। আহত সবাই ওই টিনশেড বাড়ির বাসিন্দা। তবে জমির মালিক কে তা জানাতে পারেনি পুলিশ।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]