ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মূর্তি ভাঙচুরের অপরাধে তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের ভরাজাঙ্গাল গ্রামে মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটে।
আটকরা হলেন-আলী আকবর, সুফিয়া খাতুন ও শরীফা বেগম।
স্থানীয় সূত্র জানায়, গ্রামের রাস্তার উপর পানির বাঁধ দেয়াকে কেন্দ্র করে স্বপন দাস ও আলী আকবরের মধ্যে মতবিরোধ চলছিলো। এ ঘটনার জের ধরে উভয়পক্ষের মধ্যে সংর্ঘষ হয়। পরে সোমবার সকালে প্রতিপক্ষরা স্বপন দাসের বাড়িতে হামলা চালিয়ে মূর্তি ভাঙচুর করে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে।
কসবা থানার অফিসার ইন চার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ব্যক্তিগত বিরোধের জের ধরে মূর্তি ভাঙচুর করার অপরাধে তিনজনকে আটক করা হয়েছে।
ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





