গাইবান্ধার সুন্দরগঞ্জে অসহায় মুক্তিযোদ্ধার বসত ভিটা প্রভাব শালী মান্নান গংরা দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, উপজেলার সাতগিরি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলীর বসত ভিটার জবর দখল পূর্বক ঘরবাড়ি নির্মাণ করছে প্রভাবশালী মান্নান গং। ঘাঘট নদীর চর বিশিষ্ট সরকারি খাস জমি স্থায়ী বন্দবস্ত পেয়ে বাড়ি নির্মাণ করে দীর্ঘ দিন পরিবার নিয়ে বসবাস করছেন বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলী। শুধু মাত্র বসত ঘরটিই আছে। এছাড়া ৩৫ শতক জমির বেশির ভাগই জবর দখলে নেয়ায় পরিবারটি চরম বেকায়দায় ভুগছেন।

এ ব্যাপারে ইউনুছ আলী থানায় মামলা করেছেন বলে জানা গেছে।

ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ