নড়াইল-যশোর সড়কের বাঁশভিটায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বাসের চালক মোবাইলে কথা বলছিলেন বলে জানান আহত যাত্রীরা।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চত করেছন।

তিনি জানান, নড়াইল থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস বাঁশভিটা নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসের যাত্রী নড়াইল শহরের বরাশুলা গ্রামের শমসের মোল্যা (৬০) ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়েছেন ৩০ জন। স্থানীয়রা ও দমকল বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেছেন।

আহত যাত্রীরা অভিযোগ করেন, বাসের চালক মোবাইল ফোনে কথা বলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই