ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়াত স্ত্রী শুভ্রা মুখার্জির কফিনে ফুলদিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে দিল্লি পৌঁছে সরাসরি রাষ্ট্রপতি ভবনে যান তিনি। সেখানে সমবেদনা জানান রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে।
প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন ছোটবোন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে আরও রয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রেস সচিব ইহসানুল করিম ও বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।
আর শেষকৃত্যের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে তার।
এর আগে স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় সোয়া ৮টা) দিকে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ভিভআইপি ফ্লাইটটি।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।
দিল্লি থেকে হাইকমিশনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার এনামুল হক চৌধুরী একথা জানান।
তিনি জানান, প্রধানমন্ত্রীকে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে নিয়ে যাওয়ার পর সেখান থেকে কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে যাত্রা করে।
এর আগে বুধবার সকাল ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়ে যান প্রধানমন্ত্রী।
এআই





